ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টপ অর্ডার হারিয়ে বিপদে নেপাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৩, ৩০ আগস্ট ২০২৩
টপ অর্ডার হারিয়ে বিপদে নেপাল
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নেপাল ক্রিকেট দল। টসে জিতে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪২ রান তুলে পাকিস্তান। ফলে নেপালের টার্গেট দাঁড়ায় ৩৪৩ রান। এই টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই নেপালের শিবিরে পাকিস্তানি বোলাররা দিয়েছেন বড় ধাক্কা। টপ অর্ডার হারিয়ে বিপদে পড়েছে হিমালয়ের দেশটি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান। ব্যাট করছেন আরিফ শেখ (১৪ রান*) ও  সোমপাল কামি (১৫ রান*)।  

এদিনে টার্গেটে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফিরে গেছেন নেপালের দুই ওপেনার কুশাল ভুরটেল ও আসিফ শেখ। অধিনায়ক রোহিত পৌডেলও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ইনিংসের প্রথম ওভারে বিদায় নেন কুশাল ও রোহিত। দলীয় ১০ রানের মাথায় দুই উইকেট হারায় নেপাল। কুশাল করেন ৮ রান অন্যদিকে নেপালের অধিনায়ক রোহিত শূণ্য রানে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন। 

Advertisement

ওপেনার আসিফও বেশি রান করতে পারেননি। দলীয় ১৪ রানের মাথায় নাসিম শাহ বলে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ তুলে দেন সাজঘরে ফিরেন তিনি। নেপালের এই ওপেনার করেন ৫ বলে ৫ রান।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!