বাংলাদেশকে হারিয়ে একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারানোর মধ্যে নিয়ে লঙ্কানরা জিতলো টানা ১১টি ওয়ানডে। এই হারে সুপার ফোরে যাওয়ার পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচের।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারার পর সাকিব বললেন, ‘এটা ৩০০ রানের উইকেট নয়, তবে আমাদের ২২০-২৩০ রান প্রয়োজন ছিল। বোলাররা অনেক দিন ধরেই তাদের কাজটি করছে। তবে যথেষ্ট রান ছিল না। আমরা এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোব’।
.png)