ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ: নেপাল-ভারত

আউট হলেন ভিম শারকি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৩
আউট হলেন ভিম শারকি
ছবি: সংগৃহীত

জিতলেই সুপার ফোর নিশ্চিত। ভারত-নেপাল দুই দলের সামনে একই সমীকরণ। এই সমীকরণ সামনে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি প্রথমবার এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল। এমন ম্যাচে ওপেনার ভুরটেলের আউট হওয়ার পর মাঠে নেমে ছিলেন ভিম শারকি। তিনিও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ১৮ ওভারে দুই উইকেটে ৮৯ রান।

শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুরটেল ও আসিফ শেখ।

Advertisement

শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দেন কুশল।

দারুণ ব্যাট করতে থাকা ভুরটেল পরাস্ত হন দশম ওভারে। শার্দুল ঠাকুরের নিরীহ এক ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে ঈশান কিষাণের তালুবন্দী হন তিনি। এর আগে মাত্র ২৫ বলে করেন ৩৮ রান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!