এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ২৯ ওভারে চার উইকেট ১২৭ রান। ব্যাট করছেন আফিস (৫৮*) রান ও গুলশান (১৩*) রান।
শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুরটেল ও আসিফ শেখ।
শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দেন কুশল।
.png)
দারুণ ব্যাট করতে থাকা ভুরটেল পরাস্ত হন দশম ওভারে। শার্দুল ঠাকুরের নিরীহ এক ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে ঈশান কিষাণের তালুবন্দী হন তিনি। এর আগে মাত্র ২৫ বলে করেন ৩৮ রান।
এমন ম্যাচে ওপেনার ভুরটেলের আউট হওয়ার পর মাঠে নেমে ছিলেন ভিম শারকি। তিনিও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। ভিম করেন ১৭ বলে ৭ রান। নেপালের অধিনায়ক রোহিত পৌডেল ও কুশাল মাল্লাও ভারতীয় বোলাদের বিপক্ষে থিতু হতে পারেননি। জাদেজার বলে আউট হয়ে দুইজনে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন।