ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব ছাড়াই ধর্মশালায় বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ৩ অক্টোবর ২০২৩
সাকিব ছাড়াই ধর্মশালায় বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচ খেলতে ধর্মশালার পথে উড়াল দিয়েছে টিম টাইগার্স। তবে দলের সঙ্গে যাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে ‘ক্যাপ্টেন্স মিট’ নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।

জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে। আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার দলপতি।

Advertisement

সাকিবকে ছাড়া দলের কোচিং স্টাফ এবং অন্যসব খেলোয়াড়রা ধর্মশালায় ইতোমেধ্য পৌঁছে গেছেন। সেখানকার স্থানীয় হোটেলে তারা পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!