ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সাকিবদের নিয়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ৪ অক্টোবর ২০২৩
সাকিবদের নিয়ে যা বললেন তামিম
ফাইল ফটো

রাত পোহালেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৫০ ওভারের বিশ্বযজ্ঞের পর্দা ওঠার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেটবিশ্ব। আসন্ন বিশ্বকাপে দর্শকদের উন্মাদনা আরো বাড়িয়ে দিচ্ছে থিম সংগুলো। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশও।

আসন্ন বিশ্বকাপ ঘিরে এখন পর্যন্ত বেশ কয়েকটি গান রিলিজ পেয়েছে। যা দর্শকমহলেও তুমুল সাড়া ফেলেছে। তেমনই একটি বিশ্বকাপের গান শেয়ার করে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম ইকবাল। 

মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্রান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’- শেয়ার করে তামিম আরও লিখেছেন, ‘শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস।’

Advertisement

তিনি আরো লিখেছেন, ‘ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’

এর আগে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!