এদিকে বুধবার আর্থিক লেনদেনভিত্তিক প্রতিষ্ঠান নগদ তাদের এক বিজ্ঞাপনচিত্র প্রকাশ করে। সেখানে একই সঙ্গে দেখা যায় সাকিব-তামিমকে।
বিজ্ঞাপনে দেখানো হয় বিরোধ ভুলে ড্রেসিংরুমে আবার এক হচ্ছেন সাকিব-তামিম। মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধও করছেন সাকিব।
.png)
একই সঙ্গে দুজন ড্রেসিংরুমে অতীতের সেরা সময়টার স্মৃতি মনে করে নষ্টালজিক মুহূর্তের অবতারণা করেছেন দুই তারকা।
এ ভিডিও দেখার পর সবার মনেই প্রশ্ন জাগে বিরোধের মধ্যেও কবে এক হয়ে বিজ্ঞাপন করেছিলেন এই দুই ক্রিকেটার? তামিমের একটি বিশ্বস্ত সূত্র আর নগদের একটি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয় দল ভারত যাওয়ার এক সপ্তাহ আগের সময়টাতে ধারণ করা হয়েছিল বিজ্ঞাপন চিত্রটি।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়ে। সেই মোতাবেক এক সপ্তাহ আগের সময়টাতে অর্থ্যাৎ ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের ভেতর ধারণ করা হয়েছিল বিজ্ঞাপন চিত্রটি।