ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

আইসিসির ভুলে পাকিস্তানের অধিনায়ক সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১১, ৪ অক্টোবর ২০২৩
আইসিসির ভুলে পাকিস্তানের অধিনায়ক সাকিব
ছবি- সংগৃহীত

বিশ্বকাপ জ্বরে রীতিমতো কাঁপছে ক্রিকেটবিশ্ব। বৃহস্পতিবার ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

বিশ্বকাপের পর্দা ওঠার আগে বুধবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে হয়ে গেল ‘ক্যাপ্টেনস মিট’। এদিন বিকেল ৩টায় ১০ দলের অধিনায়ককে নিয়ে বিশেষ আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে কুশলাদি বিনিময় করেন সাকিব আল হাসান, জস বাটলার ও রোহিত শর্মারা। যা সরাসরি সম্প্রচার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এ সময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ভুল করে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! মূলত সাকিব আল হাসান যখন কথা বলছিলেন তখন তার নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল ‘Captain, Pakistan’।

Advertisement

অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। যেখানে উপস্থাপক সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ এ অবস্থান ছিলো আমাদের। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!