এবারের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব ভার উঠেছে সাকিবের কাঁধে। অন্যদিকে, অবসর নেয়া মরগান ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপের কমেন্ট্রি বক্স মাতাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মরগানের বর্তমানে অবস্থান ভারতের ধর্মশালায়। সেখানেই আজ গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের বেশ প্রশংসা করেছেন ইংলিশদের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।
.png)
মরগান বলেন, ‘(সাকিব) সে অবিশ্বাস্য ক্রিকেটার-যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে।’
তিনি আরো বলেন, ‘এটা তার (সাকিব) পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’
আফগানিস্তানকে হারিয়েছে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে মরগান বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশ যখন ম্যাচ জেতে, তাদের মূল ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকতে হয়। আফগানিস্তানের বিপক্ষে জেতায় একটা ইতিবাচক দিক হচ্ছে- শান্ত, মিরাজের মতো তরুণরা এগিয়ে এসেছে। তারা খুব ভালো করেছে। অনেক চাপ সরিয়ে নিয়েছে তারা, যেগুলো সাধারণত অভিজ্ঞদের ওপর থাকে।’