ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

লক্ষ্য তাড়ায় ভালোভাবে এগোচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ২৩ অক্টোবর ২০২৩
লক্ষ্য তাড়ায় ভালোভাবে এগোচ্ছে আফগানিস্তান
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে পাকিস্তান দল। যেখানে লক্ষ্য তাড়ায় পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ঝড়ো গতিতে রান তুলছে দুই আফগান ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২০ ওভারে বিনা উইকেটে ১২৮ রান।

সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮২ রান করেছে দলটি। এতে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।

Advertisement

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। এরপরই ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন এ দুই ওপেনার।

ম্যাচের ১৫তম ওভারে উসামা মীরের বলটি লং অফে ঠেলে অর্ধ শতক পূর্ণ করে ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করে তিনি খেলেন ৫৪ বল।

ইব্রাহিমের পর ফিফটি হাঁকিয়েছেন আরেক আফগান ওপেনার গুরবাজও। ৩৮ বলে অর্ধ শতক তুলে নেন তিনি।

এখন গুরবাজ ৬৪ ও জাদরান ৬১ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!