ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু?

আসমাউল মুত্তাকিন
প্রকাশিত: ১১:০৮, ২৪ অক্টোবর ২০২৩
বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু?
ছবি: ডেইলি বাংলাদেশ

চলমান ওয়ানডে বিশ্বকাপে নানা ধারণের অঘটন হচ্ছে। যার একটি সাক্ষী মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই ভেন্যুটির নাম নেয়ার একটি কারণও আছে। সেটি হলো আজ দুপুরে এ মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটাই। 

বাংলাদেশ ম্যাচের কথা বলার আগে, একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। ঘটনাটি ঘটে যাওয়ার সময় গড়িয়েছে মাত্র ৭২ ঘন্টা,অর্থাৎ তিন দিন। উড়তে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে একেবারে ছেলে-খেলা করেছিল দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে আফ্রিকা সংগ্রহ করেছিল ৩৯৯ রান। যা চলমান বিশ্বকাপে সর্বোচ্চ রান। জবাবে ১৭০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তাতে ২২৯ রানের বিশাল জয় পায় প্রোটিয়ারা। যা এই বিশ্বকাপের সর্বোচ্চ রানের জয়। এই পরিসংখ্যান দেখলে বুঝা যায়. দক্ষিণ আফ্রিকা এই মাঠে কতটা বিধ্বংসী মেজাজে ছিল।   

মাঠ একই, সময় একই, দল একই- শুধু ভিন্ন প্রতিপক্ষ। অর্থ্যা এবার দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশ। তাতে কিছুটা আঁচ করাই যায় বাংলাদেশের বিপক্ষে কেমন খেলতে পারে আফ্রিকা!   

Advertisement

চলমান বিশ্বকাপে দুই দল-

চলমান আসরে শুরুটা ভালো করলেও পরের ম্যাচে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরুর ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে আসরে সূচনা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর থেকে টানা তিন ম্যাচে হেরেছে সাকিব বাহিনী। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। এমন সমীকরণে পয়েন্ট টেবিলে বাংলাদেশ অবস্থান সপ্তম নম্বরে- ৪ ম্যাচে এক জয়, ২ পয়েন্ট (-০.৭৮৪)। চলমান বিশ্বকাপে প্রতিপক্ষ দলের বিপক্ষে বাংলাদেশ রান করেছে মোট ৮৮৬। যার বিপরীতে রান দিয়েছে ১০২৯।

এই ওয়াংখেড়ে মাঠেই বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ব্রিগেড।

দক্ষিণ আফ্রিকা এই আসরের মধ্যে ৪ ম্যাচের মধ্যে জিতেছে ৩ টিতে। হেরেছে মাত্র ১টিতে। জয় পয়েছে শ্রীলংকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। হেরে শুধুমাত্র নেদারল্যান্ডসের কাছে। এমন সমীকরণে পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান তিন নাম্বারে- ৪ ম্যাচে তিন জয়, ৬ পয়েন্ট (+২.২১২)। চলমান বিশ্বকাপে প্রতিদলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা রান করেছে মোট ১৩৪৫। যার বিপরীতে রান দিয়েছে ৯১৮।

পরিসংখ্যানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দ. আফ্রিকা। এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ৬টিতে। এরই মধ্যে রয়েছে চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারানোর সুখকর স্মৃতি। আর বিশ্বকাপের পরিসংখ্যানে ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের।

 ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। সেই সময়ের উল্লাস।

মাঠের আবহাওয়া

মঙ্গলবার (২৪ অক্টোবর) (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সকাল ১১ টার সময়ই ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র বিরাজ করছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালে এটি ৩২ থেকে ৩৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মুম্বাইয়ে সবচেয়ে বড় সমস্যা সেখানকার আবহাওয়ার আদ্রতা। আপেক্ষিক আদ্রতা থাকবে ৫২ শতাংশ এবং ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। পাশাপাশি ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, মঙ্গলবার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আবহাওয়া।

পিচ কন্ডিশন-

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম পিচ কন্ডিশন একটু অন্যরকম। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এ ম্যাচে হাই-স্কোরিং হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটারদের সুবিধার জন্য পরিচিত। উপরন্তু, মাঠের ছোট সীমানা ব্যাটারদের আপেক্ষিক সহজ করে তুলবে ব্যাটিং করার ক্ষেত্রে। যদিও এই উইকেট প্রাথমিক ভাবে ফাস্ট বোলারদের জন্য প্রাথমিক সুবিধাও দেয় এবং ম্যাচ এগিয়ে যাওয়ার সাথে সাথে স্পিনারদের জন্য আরও অনুকূল হয়ে ওঠে। স্টেডিয়ামটি প্রথম ইনিংসের গড় স্কোর হয়- ২৪০। আর দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে-২০১ এর তুলনায়। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ এ মাঠে নামবে বাংলাদেশ।

যাইহোক, এই সংখ্যাগুলি ঘটাঘাটি করে তেমন সুবিধা নেই। ভেন্যুটির পরিসংখ্যান বলছে শেষ ২৮ ম্যাচের মধ্যে দ্বিতীয় ব্যাটিং করা দলটি জিতেছে ১৪ টি ম্যাচ। এ মাঠে একবারই খেলেছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে। সে ম্যাচে ৫ উইকেটে হেরেছিল টাইগার বাহিনী। বলা যায় দ্বিতীয় বারের মতো  এ মাঠে নামবে বাংলাদেশ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশের আজকের ম্যাচটা অনেকটা বাঁচা মরার লড়াই। যেখানে অধিনায়ক সাকিব আল হাসান একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলবেন না পেসার তাসকিন আহমেদ।

সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটন-তামিমই যে এই ম্যাচে ওপেন করবেন তা বলাই যায়। ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার থেকে জায়গা হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। তিনি চলে যেতে পারেন আগের পজিশনে। ৮ নম্বরে খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। চার নম্বর ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে একাদশে। পাশাপাশি ৫ নম্বর থেকে নিচে নামিয়ে দেওয়া হতে পারে হৃদয়কে।  আর আলো ছড়ানো মাহমুদউল্লাহ রিয়াদই হতে পারেন মিডেল অর্ডারের ভরসা। ৬ নম্বরে নিজের জায়গা ঠিক থাকবে অভিজ্ঞ মুশফিকের, হৃদয়কে ৫ নম্বরে না নামালে ৭ নম্বরে খেলানো হতে পারে।

চলমান বিশ্বকাপে যাওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ম্যাচে আগে যা ভাবছেন দুই দলের অধিনায়ক-

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ প্রসঙ্গে বলেন ‘কালকের (আজ) ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’

‘কালকের (আজ) ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’

সাকিব আল হাসান

এদিকে মাঠে নামার আগেই নিজেদের জয়ী ভেবে নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।’

‘আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।

এইডেন মার্করাম

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!