ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ১ নভেম্বর ২০২৩
ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা
ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। যেখানে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে প্রোটিয়ারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬ ওভারে এক উইকেটে ২০৫ রান।

পুনেতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ধরা পড়েন বাভুমা। ২৪ রানে আউট হয়েছেন তিনি।

এরপর উইকেটে আসেন রাসি ফন ডার ডুসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করেন কক। এরপর অর্ধ শতকের দেখা পান ডুসেনও। 

পরে অর্ধ শতকের ইনিংস লম্বা করে চলমান বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন ডি কক। ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন তিনি। দ্বিতীয় উইকেটে এখন পর্যন্ত কক-ডুসেন জুটির ব্যাট থেকে এসেছে ১৬৮ রান।

এখন ডি কক ১০০ ও ফন ডার ডুসেন ৭৩ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!