ঘরের মাঠে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে মিস করবে বাংলাদেশ, তাই মনে হচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদিরও। কিউই দলপতি বলেন, ‘সাকিব লম্বা সময় ধরে বাংলাদেশের জন্য দুর্দান্ত ক্রিকেটার। লিটন ক্লাস ব্যাটার। আমাদের বিপক্ষে আগে সে ভালো করেছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা মিস, তাদের পাচ্ছে না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয়টি একদমই ভালো কাটেনি তাদের। ১৩ ম্যাচের কেবল চারটিতে জিতে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে তারা। এবার অবশ্য দারুণ কিছু করে দেখানোর তাড়না সাউদির।
.png)
তিনি বলেন, ‘নতুন চক্র শুরু হওয়াটা রোমাঞ্চকর। এই জায়গা টেস্ট খেলার জন্য কঠিন। বাংলাদেশ এ ধরনের কন্ডিশনে ভালো খেলে। এ বছরের শুরুতে আমরা টেস্ট খেলেছিলাম। গত চক্রটা আমাদের জন্য পরিকল্পনা মতো কাটেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত ছেলেরা জানে এটা কত স্পেশাল।’
নিউজিল্যান্ড অধিনায়ক আরো বলেন,‘ ‘ছেলেদের টেস্ট ক্রিকেট খেলার তীব্র আকাঙ্ক্ষা আছে। তারা বলে ক্রিকেটের চূড়া হচ্ছে টেস্ট। আমরা যখনই টেস্ট খেলি, এটা আমাদের জন্য স্পেশাল। আমরা এই ফরম্যাট ভালোবাসি ও প্রাধান্য দেই।’