সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘পয়েন্ট নিয়ে যাওয়া সহজ হবে না। বাংলাদেশ ভালো দল। বিশেষ করে এই কন্ডিশনে। এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
কিউই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না টিম টাইগার্স। তামিম ইকবাল, সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও লিটন দাসও নেই। সাকিব-লিটনদেরর না থাকা বাংলাদেশ দল অনুভব করলেও নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন সাউদি।
.png)
কিউই দলপতি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সাকিব একজন গ্রেট খেলোয়াড়। বছরের পর বছর ধরে একজন গ্রেট বাংলাদেশি ক্রিকেটার। লিটনও একজন ক্লাস খেলোয়াড়। অতীতে আমাদের বিপক্ষে সে ভালো খেলেছে। তাদের বাংলাদেশ হয়ত মিস করবে। তবে তাদের এই অনুপস্থিতি অন্য কারও জন্য নিজের জায়গা পোক্ত করার সুযোগ।’