ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঐতিহাসিক জয়ের পর ঘুরতে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ২৩ ডিসেম্বর ২০২৩
ঐতিহাসিক জয়ের পর ঘুরতে যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ালেও শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেল বাংলাদেশ। এর পাশাপাশি ১৫ বছর পর জয় খরা কাটালো টাইগাররা। এমন জয়ে উচ্ছ্বসিত টাইগার দলনায়ক নাজমুল হোসেন শান্ত। 

যদিও তাতে খেলা থেকে ফোকাস সরানোর উপায় নেই। কারণ তাদের সামনেই অপেক্ষা করছে টি-২০ সিরিজ।  আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ।  

বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে আজ। টি-২০ সিরিজ শুরু হতে এখনও তিন দিন বাকি। বিরতির এই সময়টা কাজে লাগাতে চান শান্ত। 

Advertisement

টাইগার কাপ্তান অবশ্য মনে করিয়ে দিয়েছেন টি-২০ ম্যাচ সামনেই, ‘আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে এটা মাথায় রাখতে হবে, কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি খেলতে হবে।

টি-২০ সিরিজ নিয়ে দলের পরিকল্পনা আলাদা দাবি করে শান্ত বলেন, ‘এই (আজ) ম্যাচ থেকে আমরা অনেক প্রেরণা পেয়েছি। কিন্তু টি-টোয়েন্টি আলাদা সংস্করণ। আমরা সে অনুযায়ীই পরিকল্পনা করব।’ 

শেষ ওয়ানডেতে দারুণ বল করেছেন তানজিম সাকিব। ম্যাচসেরা পেসারকে প্রশংসায় ভাসাতে ভোলেননি দলপতি শান্ত, ‘আউটস্ট্যান্ডিং। মাত্র ২-৩টা ম্যাচই হয়ত ও খেলেছে, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ওর ওয়ার্ক ইথিক, প্রস্তুতি খুবই ভালো।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!