যদিও সম্পর্কের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে এসেছেন নুনেস ও কানেদো। তারা একে-অপরকে চেনেন না। এমনকি কখনো দেখা হয়নি বলেও দাবি করেন। এরপরও ব্রাজিলের বিনোদন সাংবাদিক রাফায়েল সুসা অলিভেইরা বিষয়টি নিয়ে তার ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট ‘চোকেই’তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
নিজেকে নিয়ে ভিত্তিহীন সংবাদ ও অনুষ্ঠান সহজভাবে নিতে পারেননি জেসিকা কানেদো। ২২ বছর বয়সী এ তরুণী গতকাল আত্মহত্যা করেন। এ অবস্থায় দেশটির সিভিল পুলিশ (তদন্তকারী রাজ্য পুলিশ) কানেদোর মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করেছে।
.png)
এই মৃত্যুর ঘটনা নেট-দুনিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। যা সমাজে মেয়েটির ব্যাপারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউটিউবার নুনেস ও ছাত্রী কানেদোর কথিত প্রেমের সম্পর্ক নিয়ে মুখরোচক সংবাদ ও কানেদোর মৃত্যুর খবর নেইমারের কানেও এসেছে। বিষয়টি নিয়ে নিজ দেশের সংবাদমাধ্যমের ওপর বেজায় চটেছেন নেইমার।
চোটের সঙ্গে লড়াই করে চলা আল হিলাল স্ট্রাইকার আজ ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ ঝেড়েছেন। তিনি লিখেছেন, ‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনো ভুল করো না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।’
নেইমার আরো লিখেছেন, ‘তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষকে ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারো সম্পর্কে বাজে কথা বলে। (সত্যতা যাচাই না করেই) সবার আগে সংবাদ ছড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা কারো জীবন শেষ করে দিতে পারে।’
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজেন্তের একটি হাসপাতালে তার হাঁটুর অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে আরো অন্তত আট মাস লাগবে।