ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২০ জানুয়ারি ২০২৪
বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
ফাইল ছবি

ক’দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মিশন যুব বিশ্বকাপ জয়। যেখানে তাদের লড়াইটা শুরু হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫.৫ ওভারে এক উইকেটে ৩০ রান।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে নিজেদের প্রথম ম্যাচ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে টস হেরে ব্যাটিং করছে ভারত।

Advertisement

দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আরশিন কুলকার্নি ও আদর্শ সিং। ব্যাট হাতে ভালো শুরু করেছিল তারা দুজন। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন মারুফ মৃধা।

ম্যাচের চতুর্থ ওভারে উইকেটের পেছনে শিবলির ক্যাচ বানিয়ে কুলকার্নিকে সাজঘরের পথ দেখান মারুফ। এখন মুশের খানকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন আদর্শ।

এদিকে যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ ভারতের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস -১ এ সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!