বিশ্বকাপে বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। যেখানে টস জিতে ফিল্ডিং করতে নেমে বল হাতে ভালোই দাপট দেখাচ্ছে যুবা টাইগাররা। তবে ম্যাচটিতে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচে বিপত্তিটা বাধিয়েছেন ফিল্ড আম্পায়ার ডোনোভান কোচ। বৈধ বলে তার নো বলের সিদ্ধান্তে উইকেট থেকে বঞ্চিত হয়েছে টাইগার যুবারা।
.png)
ভারতের স্কোরবোর্ডে ১৭ রান যোগ না হতেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। মারুফ মৃধার বলে উইকেটে পেছনে আশিকের হাতে ক্যাচ দেন ওপেনার আরশিন কুলকার্নি। এরপর স্কোরবোর্ডে যখন ৩১ রান, তখন দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবারও মৃধার বলে উইকেটের পেছনে আশিকের তালুবন্দী মুশের খান।
ইনিংসের সপ্তম ওভারে ইকবাল হোসেন ইমনের শর্ট ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে ধরা পড়েন আদর্শ। বাংলাদেশ দল উল্লাস করবে এমন সময় অজি আম্পায়ার ডোনোভান সংকেত দেখান নো বলের।
ক্রিকবাজ বলছে, আম্পায়ার ওভারস্টেপের জন্য নো বলের সংকেত দিলেও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ইমনের বুট পপিং ক্রিজের অনেকটা ভেতরে ছিল। তবে যা সর্বনাশ হওয়ার ততক্ষণে হয়ে গেছে। আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বৈধ বল করেও উইকেট থেকে বঞ্চিত হয়েছে টাইগার যুবারা।
দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের এ দলটাকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি হলেও তাই সে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে মাহফুজুর রহমান রাব্বির দল।