ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিগব্যাশে ঝড় তোলা ব্যাটারকে নিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ২৪ জানুয়ারি ২০২৪
বিগব্যাশে ঝড় তোলা ব্যাটারকে নিলো চট্টগ্রাম
ছবি- সংগৃহীত

দুদিন আগেই অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশে টর্নেডো এক ইনিংস খেলেছেন জশ ব্রাউন। ব্রিসবেন হিটের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৭ বলে করেন ১৪০ রান! একইসঙ্গে লিগটির ইতিহাসে তিনি এক ম্যাচে সর্বোচ্চ ১২টি ছক্কা মারারও রেকর্ড গড়েন এ ব্যাটার।

আজ বিগব্যাশের ফাইনালে সিডনি সিক্সার্সের বিপক্ষেও ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন ব্রাউন। শিরোপা নির্ধারণী মঞ্চে তার দলও জিতেছে। আর এই মারকুটে ব্যাটারকেই দলে ভিড়িয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Advertisement

বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে জশ ব্রাউনের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম। জানা গেছে, শিগগিরই চট্টগ্রামের ডেরায় যোগ দেবেন তিনি।

৩০ বছর বয়সী এই ব্যাটার আন্তর্জাতিক আঙিনায় পরিচিত নন। তবে ঘরোয়া লিগে ২২ টি-২০তে তার ছক্কা ৪০টি। স্ট্রাইকরেট ১৫০.৬৫। কতটা মারকুটে ব্যাটিং করেন পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!