ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালের ১০ দিন পর শিরোপা পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ফাইনালের ১০ দিন পর শিরোপা পাচ্ছে বাংলাদেশ
ফাইল ছবি

কিছুদিন আগে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘটেছিল তুলকালাম কাণ্ড। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারেও ১১-১১ ব্যবধানে শেষ হয় বাংলাদেশ-ভারত ম্যাচ।

ফাইনালের ম্যাচ কমিশনার টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর শুরু হয় নতুন জটিলতা। বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত দুই দেশকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ।

ফলে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। অতিথি দল হওয়ায় ভারত নারী দলকে শিরোপা তুলে দেওয়া হয়। সাফ চ্যাম্পিয়ন হওয়ার ১০ দিন পর ট্রফি পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। 

Advertisement

স্বাগতিক হওয়ার বাংলাদেশের মেয়েদের পরবর্তীতে নতুন ট্রফি বানিয়ে দেবার কথা জানিয়েছিল সাফ। অবশেষে আগামীকাল রোববার শিরোপা বুঝে পাচ্ছেন আফিদা-সাগরিকরা। 

আগামীকাল বাফুফে ভবন সংলগ্ন মাঠে দুপুর আড়াইটায় ট্রফি বুঝে পাবে টাইগ্রেসরা। এর আগে ফাইনাল ম্যাচে টস ভাগ্যে হারার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল বাংলাদেশ।

নিয়ম অমান্য করে সেদিন ভারতকে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত দিয়েছিলেন শ্রীলংকান ম্যাচ কমিশনার। পরে নিজের ভুল স্বীকার করে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিলেন জয়সুরিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!