ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়লেন মুস্তাফিজ, নেয়া হলো হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়লেন মুস্তাফিজ, নেয়া হলো হাসপাতালে
ছবি: ডেইলি বাংলাদেশ

বিপিএলের দশম আসরে চলছে চট্টগ্রাম পর্ব। যেখানে আজ অনুশীলনের সময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাঁকানো বলে মাথায় আঘাত পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

এ ঘটনার পর দ্রুতই মুস্তাফিজুরকে স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নেটে অনুশীলন করছিলেন মুস্তাফিজ। তিনি নেটে বল করছিলেন। এমন সময় পাশের আরেকটি নেটে ব্যাটিং করছিলেন উইন্ডিজ ক্রিকেটার ফোর্ড। তার হাঁকানো একটি বল এসে মুস্তাফিজের মাথায় আঘাত করে।

Advertisement

এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে মুস্তাফিজকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত কতটা গুরুতর তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!