ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শূন্য রানে ৭ উইকেট, রেকর্ডবুকে তোলপাড় এই ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ২৫ এপ্রিল ২০২৪
শূন্য রানে ৭ উইকেট, রেকর্ডবুকে তোলপাড় এই ক্রিকেটারের
ছবি- সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট যতই আধুনিক হচ্ছে, ততই নতুন নতুন কীর্তি গড়ছে ক্রিকেটাররা। অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার খেলাই ক্রিকেট। সেটি আরো একবার প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোমালিয়া রোমালিয়া।

মঙ্গোলিয়ার বিপক্ষে বোলিংয়ে হাত ঘুরিয়ে রোমালিয়া ওলটপালট করে দিয়েছেন ক্রিকেটের রেকর্ড বই। শুধু মেয়েদেরই নয়, ছেলেদের ক্রিকেটেও একমাত্র রেকর্ডটি হয়েছে তাঁরই হাত ধরে। 

বৃহস্পতিবার বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-২০তে মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচটিতে প্রতিপক্ষকে বল হাতে একাই নাচিয়ে ছেড়েছেন রোমালিয়া। 

Advertisement

এদিন ৩.৩ ওভার বোলিং করে কোনো রান খরচ না করে নেন ৭ উইকেট শিকার করেছেন রোমালিয়া। ছেলেদের ও মেয়েদের সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে ০ রানে ৭ উইকেট নেয়ার ঘটনা এবারই প্রথম। 

মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেংকে ফিরিয়ে এদিন উইকেটে খাতা খোলেন রোমালিয়া। এরপর তিনি ফেরান মিডল অর্ডারের তিন ব্যাটার জারগালসাইকান এরদেনেসুভ, গানসুক আরজুইন ও ওদজায়া এরদেনেবাতারকে। 

আগুনে বোলিং করে মঙ্গোলিয়ার লোয়ার অর্ডারও দ্রুত ধসিয়ে দেন রোমালিয়া। একে একে তিনি তুলে নেন বাতসেতসেগ নামুনজুল, বাতসোগ নারাঙ্গেরেল ও মেন্দবায়ার এনখুজুলকের উইকেট। 

ইন্দোনেশিয়ার ১৫২ রানের লক্ষ্য তাড়ায় রোমালিয়ার বিধ্বংসী বোলিংয়ে মঙ্গোলিয়া অলআউট হয় ২৪ রানে। স্বাগতিকদের জয় ১২৭ রানে।

এ নিয়ে আন্তর্জাতিক নারী টি-২০তে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে তিনবার। ৭ উইকেট নেয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি। 

মেয়েদের আন্তর্জাতিক টি-২০তে সেরা পাঁচ বোলিং
দল                                                          উইকেট      রান         প্রতিপক্ষ         সাল 
রোমালিয়া রোমালিয়া      ইন্দোনেশিয়া            ৭              ০         মঙ্গোলিয়া     ২০২৪ 
ফেডেরিক ওভারডিজক  নেদারল্যান্ডস          ৭             ৩           ফ্রান্স           ২০২১ 
অ্যালিসন স্টকস             আর্জেন্টিনা             ৭             ৩           পেরু           ২০২২ 
অঞ্জলি চাঁদ                     নেপাল                    ৬            ০           মালদ্বীপ       ২০১৯ 
গোয়াবিলওয়ে মাতোমে   বতসোয়ানা              ৬            ১           লেসোথো       ২০২৩

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!