ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বিশ্বমঞ্চে দেখা শৈশবের দুই বন্ধুর, অতঃপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৫, ২৬ জুন ২০২৪
বিশ্বমঞ্চে দেখা শৈশবের দুই বন্ধুর, অতঃপর...
কোলাজ- ডেইলি বাংলাদেশ

জন্ম এক দেশেই। কিন্তু পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের জন্য দুজনের অবস্থান এখন দুই দেশে। একজন খেলছেন ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডের হয়ে। অন্যজন যুক্তরাষ্ট্রের জার্সিতে। বলছি ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেয়া দুই ক্রিকেটার জোফরা আর্চার ও অ্যারন জোন্সের কথা।

নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের বদলে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন জোন্স। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী এক ইনিংস। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে।

নবম টি-২০ বিশ্বকাপের সেরা আটে খেলতে দলের সঙ্গে জন্মভূমিতে পা রাখেন জোন্স। একই অবস্থা আর্চারের বেলাতেও। ইংল্যান্ডের হয়ে সুপার এইটে খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসা তার। বিশ্বকাপের মঞ্চে থেকে বিদায় নিয়েছে জোন্সের আমেরিকা। তবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্চারের ইংল্যান্ড।

শৈশবের বন্ধু আর্চারের সঙ্গে অ্যারন জোন্স। ছবি- সংগৃহীতবিশ্বকাপটা স্মরণীয় থাকবে দুজনের কাছে। গত ২৩ জুন বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু। সে ম্যাচে আমেরিকাকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। অ্যারন জোন্স করেছিলেন ১০ রান। আর আর্চার ৩ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

পুরোনো এবং নতুন মিলিয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অ্যারন জোন্স। ক্যাপশনে মার্কিন ক্রিকেটার লিখেছেন, ‘কিশোর থেকে যুবক এটাই সত্যি, দুজনের অবিশ্বাস্য এক যাত্রা!’

জোন্স-আর্চার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সহপাঠী ছিলেন। স্কুল ছুটির পর প্রায় প্রতিটি দিন একসঙ্গে ক্রিকেট খেলেতেন দুজন। জানা গেছে, ক্রিকেট ছাড়াও একই সঙ্গে টেপ বল দিয়ে হার্ড কোর্টে বা রাস্তায় টেনিস খেলতেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!