ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ১১ জুলাই ২০২৪
যে বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। আগামী ১৫ জুলাই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই অনন্য এক রেকর্ড গড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী কোনো দল। এমনকি ইউরোপের সর্বকালের সেরা দলগুলোও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি। এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা।

Advertisement

স্বপ্নের এই ট্রেবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরকার আর এক জয়। ১৫ জুলাইয়ের ফাইনালে জিতলেই ফুটবলের বিরল এই রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!