ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ২৪ জুলাই ২০২৪
প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
ফাইল ফটো

ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি মাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে জয়ের প্রত্যাশা জানিয়েছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার। নারী দলের সঙ্গে এটাই প্রথম পরীক্ষা বাটলারের।

এইচএসসি পরীক্ষার জন্য খেলতে পারছেন না তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়রসহ আরো কয়েকজন। নেই কৃষ্ণা রানীও। তাই নতুন কয়েকজন খেলোয়াড় নিয়ে ভুটান যাবে নারী দল। নতুনদের মধ্যে অন্যতম সাগরিকা।

Advertisement

তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচের সুযোগ পাওয়ায় খুশি অধিনায়ক সাবিনা খাতুন। আগামী ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভুটানের বিপক্ষে এই মাসের ১১ ও ১৪ জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় যাওয়া হয়নি।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!