ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

ঈদের ছুটিতে দ্রুত ঘুরে আসুন ‘মিনি কক্সবাজার’

গাজী মো. রুম্মান ওয়াহেদ
প্রকাশিত: ১০:৪৮, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের ছুটিতে দ্রুত ঘুরে আসুন ‘মিনি কক্সবাজার’
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আজ চাইলেই প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন মৈনট ঘাট থেকে। ঢাকার খুব কাছেই এই স্থানটি ‘মিনি কক্সবাজার’ নামেও খ্যাত।

ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ২ ঘণ্টার মধ্যেই আপনি মিনি কক্সবাজারে যেতে পারবেন। তাও আবার মাত্র ৯০ টাকায়।

মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট

Advertisement

সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার ঢাকায় ফিরেও আসতে পারবেন। ঢাকার দোহার উপজেলার পশ্চিম প্রান্ত ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে মৈনট ঘাট। দোহার থেকে দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। নদীর ওপারে ফরিদপুরের চরভদ্রাসন।

গুলিস্তান থেকে সরাসরি পাকা রাস্তা আছে ঘাট পর্যন্ত। এ রুটে বাস সার্ভিসও চালু আছে বহুদিন ধরে। ঢাকা থেকে বাসে যেতে সময় লাগে ২-৩ ঘণ্টা। তবে ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকলে দ্রুত পৌঁছানো সম্ভব।

প্রিয়জনদের সঙ্গে মিনি কক্সবাজার সময় কাটবে বেশ

মিনি কক্সবাজার বা মৈনট ঘাটে যাবেন যেভাবে

ঢাকা থেকে মৈনট ঘাটে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে- গুলিস্তানের গোলাপ শাহর মাজারের সামনে থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া যমুনা পরিবহনে চেপে বসা।

ফেরার সময় একই বাসে আবার ঢাকা চলে আসবেন। মৈনট থেকে ঢাকার উদ্দেশে শেষ বাসটি ছেড়ে আসে সন্ধ্যা ৬টায়। গুলিস্তানের একই স্থান থেকে এন মল্লিক পরিবহনেও যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে নামতে হবে নবাবগঞ্জের মাঝিরকান্দায়। ভাড়া পড়বে ৭০ টাকা।

এবার যাবেন তো মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!