ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ১৮ জানুয়ারি ২০২২
তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে 'মৃত' দেখাচ্ছে ফেসবুক। অর্থাৎ তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয় ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

Advertisement

আরো পড়ুন>> দূরবর্তী দ্বীপে রাজধানী নিতে ইন্দোনেশিয়ায় আইন পাস

এর আগে সোমবার (১৭ জানুয়ারি)  নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি দেন ভারতে বসবাস করা তসলিমা নাসরিন। ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে মৃত দেখাতে শুরু করেছে ফেসবুক।

মৃত্যু নিয়ে তসলিমা নাসরিনের পোস্ট

কেউ মারা যাওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্টটি রিমেম্বারিং করতে হলে একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। ওই আবেদন যাচাই করে পদক্ষেপ নেয়া হয়। তবে তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

সূত্র: তেলেঙ্গানা টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!