ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ ‘The Departure’ by Franz Kafka

প্রস্থান

অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৭:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২২
প্রস্থান
প্রতীকী ছবি

আস্তাবল থেকে আমার ঘোড়াটি আনতে বললাম। চাকরটি আমার আদেশ বুঝতে পারল না। সুতরাং নিজেই আস্তাবলে গেলাম। ঘোড়াকে জিন পরালাম। তারপর উঠে বসলাম। দূরে ভেঁপুর শব্দ শোনা গেল। চাকরকে জিজ্ঞেস করলাম এই শব্দের অর্থ কী। সে কিছুই শুনেনি বলে জানাল। তবে গেইটের কাছে আসতেই সে আমাকে থামাল।

জিজ্ঞেস করল, ‘মালিক, কোথায় যাচ্ছ তুমি?’

‘আমি জানি না’ বললাম আমি। ‘শুধু জানি যে, এখান থেকে বাইরে কোথাও, আর কিছুই না। শুধু এভাবেই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’

Advertisement

‘সুতরাং তুমি তো তোমার লক্ষ্য জানো’ বলল সে।

আমি উত্তর দিলাম, ‘তোমাকে আগেই বলেছি। এখান থেকে বাইরে। সেটাই আমার গন্তব্য।’

‘সাথে তো কিছুই নাওনি তুমি’ সে বলল।

‘কিছুই দরকার নেই আমার’ বললাম আমি। ‘এই যাত্রাটি এতো দীর্ঘ যে, অনাহারে আমি মারা যাবই। যদি পথে কিছু না পাই। কোনো ধরণের সরবরাহই আমাকে বাঁচাতে পারবে না। সৌভাগ্যক্রমে, সত্যিকার অর্থেই এটি একটি বিশাল ভ্রমণ।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শিল্প
লিংক সফলভাবে কপি হয়েছে!