‘বন্ধুত্বের সম্পর্ক যতবেশি গভীর হয়, সংঘর্ষ এড়ানো ততবেশি কঠিন হয়ে পড়ে। তবে এটা একটা ইতিবাচক জিনিস। কারণ, আমরা যতবেশি পরস্পরের হৃদয়ের কাছে আসি, ততবেশি সম্পর্কের ট্রিগারগুলো দৃশ্যপটে আসতে থাকে। কারণ, কাউকে তুমি কখনোই পরিপূর্ণভাবে জানতে পারবে না, যতক্ষণ না তোমরা পরস্পরের আগুনকে প্রজ্জ্বলিত করবে। কারণ, তুমি জানতে পারবে না যে, কোনো সংযোগের শেষে কী আছে, যতক্ষণ পর্যন্ত না সেটি সংঘর্ষ দিয়ে নিরীক্ষিত হচ্ছে। এবং এটাই হলো সেই মহার্ঘ্য মুহূর্ত যখন তুমি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এরপরেই তুমি ঘৃণা নিয়ে দূরে চলে যেতে পারবে, অথবা সম্পর্ককে আরও গভীর করার প্রচেষ্টার দিকে এগিয়ে যেতে পারবে।’