[ শিল্প ও সাহিত্য ]
অন্য পৃথিবীর বাগান
মূলঃ মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমী ( কবিতা- Garden in the other World)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
প্রতিটা জিনিসেরই শিকড় ছড়িয়ে আছে
অদৃশ্য পৃথিবীতে।
অবয়বগুলো ভিন্ন হলেও
সেগুলোর সত্তা এক।
প্রতিটি বিস্ময়কর দৃশ্য মিলিয়ে যাবে,
প্রতিটি সুমিষ্ট কথা ম্লান হয়ে যাবে।
কিন্তু তুমি হতাশ হয়ো না,
এক চিরন্তন উৎস থেকে তারা আগমন করে,
বড় হয়, শাখা ছড়ায়,
নতুন জীবন ও নতুন আনন্দ দান করে।
কাঁদো কেন তুমি?
সেই উৎস হলো তোমার মধ্যে,
পুরো বিশ্বজগত
যেখান থেকে উৎসারিত হয়।
অন্তহীন এই উৎসের
জলের স্রোত চিরকাল বয়ে চলে;
সুতরাং তুমি দুঃখিত হয়ো না,
মনের আনন্দে এর জলধারা পান করতে থাকো!
কখনোই ভেবো না এটি শুকিয়ে যাবে-
কারণ, এটি হলো এক অন্তহীন মহাসাগর!
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এএইচএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!