ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

সভ্যতার শুরু

মূলঃ ইরা বিয়ক (Ira Byock), বই- Best Care Possible: A Physician’s Quest to Transform Care Through the End of Life
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ১১:২৩, ৪ আগস্ট ২০২৩
সভ্যতার শুরু
ছবিঃ অন্তর্জাল (নৃতত্ববিদ মার্গারেট মিড এবং  Bone Tree by Dana Albany. Originally created for Burning Man 1999)ছবিঃ অন্তর্জাল (নৃতত্ববিদ মার্গারেট মিড এবং  Bone Tree by Dana Albany. Originally created for Burning Man 1999)

এক ছাত্র নৃতত্ত্ববিদ মার্গারেট মিডকে (Margaret Mead) জিজ্ঞেস করেছিল যে কোনো সংস্কৃতিতে সভ্যতার প্রথম সংকেত হিসেবে তিনি কোন বস্তুকে বিবেচনা করেন। ছাত্রটি আশা করেছিল যে তিনি বরশি, কাদামাটির পাত্র অথবা জাঁতার কথা বলবেন।

কিন্তু মিড তাকে বলেছিলেন যে, প্রাচীন সংস্কৃতিতে সভ্যতার প্রথম সংকেত ছিল একটা  ফিমার (femur) বা ঊরুর হাড়, যা ভেঙে গিয়েছিল ও তারপর জোড়া লেগেছিল। মিড ব্যাখ্যা করেছিলেন যে পশুদের রাজত্বে, তুমি যদি তোমার পা ভেঙে ফেল, তাহলে তুমি নিশ্চিত মারা যাবে। কারণ, তখন তুমি বিপদ হতে পালাতে পারবে না, নদীতে গিয়ে পানি পান করতে পারবে না অথবা খাবারের জন্যে শিকার করতে পারবে না। তুমি নিজেই তখন হবে শিকারী পশুদের খাবার। কোনো পশুই ভাঙা পা নিয়ে হাড়ের আরোগ্যলাভ করা পর্যন্ত বাঁচে না।

‘একটা আরোগ্যলাভ করা ভাঙা ফিমার বা ঊরুর হাড় হলো সাক্ষ্যপ্রমাণ যে কেউ একজন সেই পড়ে যাওয়া প্রাণিটির পাশে ছিল, তার আঘাতের স্থানকে বেঁধে দিয়েছিল, তাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিল এবং আরোগ্যলাভ করার পূর্ব পর্যন্ত তার সেবা করেছিল। বিপদের সময়ে অন্যকাউকে সাহায্য করার মুহূর্তেই সভ্যতার শুরু হয়’, মিড বলেছিলেন।

Advertisement

আমরা সর্বশ্রেষ্ঠ তখনই যখন আমরা অন্যদেরকে সাহায্য করি। আসুন সভ্য হই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!