[ শিল্প ও সাহিত্য ]
‘সরিয়ে নেয়া দিন’
মূলঃ মায়া এঞ্জেলো (বই- Wouldn't Take Nothing for My Journey Now)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
‘প্রতিটা মানুষেরই একটা দিনের প্রাপ্যতা আছে যেদিন সে কোনো সমস্যার মুখোমুখি হবে না, কোনো সমাধান তাকে খুঁজতে হবে না। আমাদের প্রত্যেকের দরকার যে যত্নগুলো আমাদের সারাক্ষণ ঘিরে আছে সেগুলো থেকে নিজেকে সরিয়ে নেয়া। দরকার ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, পার্কের বেঞ্চের উপরে অনির্দিষ্ট সময়ের জন্যে বসে থাকা, অথবা পিঁপড়াদের রহস্যময় পৃথিবী ও গাছের মাথার উপরের চাঁদোয়া পর্যবেক্ষণ করা।
আমরা যদি কিছু সময়ের জন্য দূরে চলে যাই, তাহলে অনেকেই ভাবতে ও অভিযোগ করতে পারে যে আমরা দায়িত্বশীল আচরণ করছি না, কিন্তু তারা সত্য নয়। বরং এর অর্থ হলো আমরা আরো ভালোভাবে নিজেদের দায়িত্বগুলো পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি।
যখন বাসায় ফিরে আসি, তখন আমি সবসময়ই অবাক হই দেখে যে, কিছু প্রশ্ন যেগুলো আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম সেগুলোর উত্তর পাওয়া গেছে এবং যে জটিল অবস্থাগুলো থেকে আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, আমার অনুপস্থিতিতেই সেগুলোর জট খুলে গেছে।
.png)
একটা সরিয়ে নেয়া দিন আমার জন্য স্প্রিং টনিকের মতো বলবর্ধক হিসেবে কাজ করে। এটা আমার মধ্য হতে হিংসা ও সিদ্ধান্তহীনতা দূর করে এবং আমার মধ্যে নতুনভাবে প্রাণের সঞ্চার করে।’
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!