[ শিল্প ও সাহিত্য ]
চন্দ্রাহত মানুষ
মূলঃ হারুকি মুরাকামি (Haruki Murakami), উপন্যাস - নরওয়েজিয়ান উড ( Norwegian Wood)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (Lara Cobden - Moonlight Travellers, 2018)
“তোমার সাথে কথা বলতে চাই। লক্ষ লক্ষ বিষয়ে কথা বলার আছে আমার তোমার সাথে। এই পৃথিবীতে আমি শুধু তোমাকেই চাই। তোমাকে দেখতে ও কথা বলতে চাই। আমি চাই আমরা দুজনে মিলে সবকিছু নতুন করে শুরু করতে। শুরু থেকে।”
সুদীর্ঘ এক নীরবতার পর মিডোরি সাড়া দিলো। এই নীরবতা কুয়াশাচ্ছন্ন বৃষ্টির মতো পৃথিবীর নতুন তৃণাচ্ছাদিত মাঠে ঝরে পড়ছিল।
ফোনবক্সের কাঁচে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আমি অপেক্ষা করছিলাম মিডোরির উত্তরের জন্যে। একসময়ে মিডোরির শান্ত কণ্ঠস্বর নির্জনতাকে ভাঙল। বললঃ
“তুমি কোথায়?”
কোথায় আমি?
.png)
রিসিভার আঁকড়ে ধরে নিজের মাথাকে ওপরে তুললাম ফোন বক্সের বাইরে কী আছে দেখার জন্যে। কোথায় আমি? আদৌ কোনো ধারণা নেই আমার। কেবল আমার চোখের মনিতে ভাসছে অসংখ্য মানুষের অবয়ব, যারা এদিক-সেদিক হাঁটাহাঁটি করছে। তাদের গন্তব্য সম্পর্কে কোনো ধারণাই নেই আমার। সেই অজানা স্থান হতে বারবার আমি মিডোরিকে ডাকতে লাগলাম, বাস্তব পৃথিবীতে যেটার কোনো অস্তিত্ব নেই।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!