ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
পর্ব-১

জলচর কাকা (ধারাবাহিক অনুবাদ গল্প) 

মূলঃ   ইতালো কালভিনো (Italo Calvino), গল্প- The Aquatic Uncle
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১২:৫২, ৭ ডিসেম্বর ২০২৩
জলচর কাকা (ধারাবাহিক অনুবাদ গল্প) 
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

প্রথম মেরুদণ্ডী প্রাণীরা যারা, কার্বনিফেরাস যুগে (Carboniferous Period) জলজ জীবন পরিত্যাগ করেছিল স্থলচর জীবন যাপনের জন্যে, তাদের শরীর গঠিত হয়েছিল অস্থি ও ফুসফুস দিয়ে। তাদের  ফুলকাগুলো শরীরের নীচে আবর্তন করতে পারত এবং সেগুলোকে তারা নখর ও পা (paws) হিসেবে ব্যবহার করতে পারতো।

সেটা তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে ‘পানি যুগ’ শেষ হয়ে আসছে। ফলে  old Qfwfq বা থার্মোডিনামিক্স এর প্রথম সূত্র অনুযায়ী যারা সিদ্ধান্ত নিয়েছিল স্থলভূমিতে চলে যাওয়ার, তাদের সংখ্যা বাড়ছিল। এবং এমন কোনো পরিবার ছিল না, যাদের কোনো প্রিয়জন শুষ্ক ভূমিতে বাস করছিল না। তারা প্রত্যেকেই সেখানে কী করা হয়ে থাকে, সে সম্পর্কে কল্পিত গল্প করত এবং নিজেদের আত্মীয়স্বজনদেরকে আহ্বান করত তাদের সাথে যোগ দিতে। বিশেষ করে কম বয়সী মাছেদের উত্তেজনার শেষ ছিল না। তারা তাদের ফুলকাগুলোকে কর্দমাক্ত তীরে ধাক্কা দিয়ে বোঝার চেষ্টা করত যে, সেগুলোকে তারা নখর বা পা হিসেবে ব্যবহার করতে পারবে কিনা; যা বেশি প্রতিভাদীপ্তরা আগেই আবিষ্কার করেছিল।

কিন্তু এই সময়েই আমাদের মধ্যকার পার্থক্যগুলো তীব্র  হয়ে উঠছিল। কিছু কিছু পরিবার ছিল যারা কয়েক প্রজন্ম ধরে স্থলে চলে গিয়ে বাস করছিল। এদের কমবয়সীরা কেবল উভচর (amphibious) হিসেবে আচরণ করছিল না, ইতিমধ্যেই তারা পূর্ণ সরীসৃপ হয়ে গিয়েছিল। এছাড়াও কিছু ছিল যারা মাছের মতো পানিতেই দীর্ঘকাল অপেক্ষা করছিল, এরাও প্রকৃতপক্ষে আগের তুলনায় অনেক বেশি সন্দেহজনক আচরণের অধিকারী (fishy) হয়ে গিয়েছিল।

Advertisement

আমাদের পরিবার ইতিমধ্যেই, অবশ্যই আমাদের দাদা-দাদীসহ  উপকূলে চলে এসেছিলাম এবং এমনভাবে চলাফেরা করছিলাম যাতে কখনোই মনে হতো না যে আমরা কোনোদিনই অন্যকিছু করতে জানতাম। শুধুমাত্র আমাদের বড় কাকা N’ba N’ga যদি জিদ না করতেন, তাহলে অনেক আগেই আমরা জলজ পৃথিবীর সাথে সমস্ত সংযোগ হারিয়ে ফেলতাম। 

চলবে…

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!