মূলঃ আলবেয়ার ক্যামু, উপন্যাস- দ্য প্লেগ ( The Plague by Albert Camus)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৮:৫০, ১৯ জানুয়ারি ২০২৪
শেয়ার:
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
প্লেগ কখনোই মরে না অথবা চিরতরে হারিয়ে যায় না; এটা বছরের পর বছর আসবাবপত্র ও জামাকাপড়ের সিন্দুকের মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে; এটা দীর্ঘ সময়ের জন্যে শোবার ঘর, ভূ-গর্ভস্থ কুঠুরি, ট্রাংক ও বইয়ের তাকের মধ্যে লুকিয়ে থাকে; এবং সম্ভবত এমন একদিন আসবে, যখন সেটা তার ইঁদুরদের জাগিয়ে তুলবে এবং তাদেরকে মরতে পাঠাবে কোনো সুখী শহরে।