ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

মোবাইল ফিল্মমেকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির ‘মানব’

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ৭ অক্টোবর ২০২৬
মোবাইল ফিল্মমেকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির ‘মানব’
‘ইউএনএইচসিআর এক্স ডিআই মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়া জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’-এর নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে অতিথিরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ ‘ইউএনএইচসিআর এক্স ডিআই মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা ও কলাকুশলীদের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১১ সেপ্টেম্বর ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরে জাবির শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। তাদের এই সাফল্য সৃজনশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও শিল্পচর্চার প্রতিফলন।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও জাবির শিক্ষার্থীরা শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও চলচ্চিত্রের মাধ্যমে সমাজ ও মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন এটাই প্রত্যাশা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ জুন শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী কর্মশালায় দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই করা হয়। পরে নির্বাচিত পাঁচটি দলকে শর্টফিল্ম নির্মাণের সুযোগ দেওয়া হয়।

এ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেন চারুকলা বিভাগের শিক্ষার্থী সাদিকুল হক রুপম, সাদিয়া ইসলাম নওরীন, রবিন হোসেইন হৃদয় ও ইহাদ আহাম্মেদ প্রত্যয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এসআই
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!