ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে লরির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০০:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২১
খিলগাঁওয়ে লরির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাফিউল ইসলাম নাফিজ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাফিজের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তার বাবার নাম এস এম কবীর উদ্দিন। বর্তমানে ৮২ দক্ষিণ বনশ্রী এলাকায় বড় ভাইয়ের সাথে থাকতো সে।নাফিজ বনশ্রী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নাফিজের ভাই শুভ জানান, মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে নিয়ে সাজ্জাদ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যান তারা। সেখান থেকে ফেরার পথে পাম্পের সামনে একটি তেলের লরি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়।

Advertisement

নাফিজকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!