সিসিটিভির ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৬টার দিকে রুমের জানালার পর্দা সরিয়ে টর্চলাইট দিয়ে ঘরের ভেতর দেখছে চোর চক্রের এক ব্যক্তি। ঘরে কেউ নেই নিশ্চিত হয়ে শুরু করেন গ্রিল কাটা। এর ৫ মিনিট পর মুখে কালো কাপড় পরা এক চোর রুমে ঢুকে পড়েন সিসিক্যামেরা চোখে পড়লে লেন্সের সামনে সেঁটে দেয় কাগজ। কিন্তু আরেকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির দৃশ্য। এ সময় তারা রুমের কয়েকটি আলমারি তছনছ করে। নিয়ে যায় প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা।
আইপি ক্যামেরায় সেই চুরির দৃশ্য লন্ডনে বসেই দেখতে পান ফ্ল্যাটের মালিক একরামুল ওয়াদুদ। সঙ্গে সঙ্গে বাসার লোকদের টেলিফোন করেন তিনি।
.png)
বাসার নিরাপত্তাকর্মী জানান, ঘটনার দিন তিনি ঘুমিয়ে ছিলেন। তার মালিক বিদেশ থেকে চুরির বিষয়টি জানান। পরে তিনি রুমে ঢুকে দেখেন স্বর্ণসহ নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে গেছে চোর চক্র।
চুরির ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের কাজ এটি।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, চুরির ঘটনায় বাসার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ।