ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বামীর সঙ্গে অভিমানে ওড়না পেঁচিয়ে ঝুলল গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ৫ জানুয়ারি ২০২২
স্বামীর সঙ্গে অভিমানে ওড়না পেঁচিয়ে ঝুলল গৃহবধূ
ফাইল ছবি

রাজধানীর লালবাগে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

নিহতের স্বামী মো. অপু এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে লালবাগের হোসেন উদ্দীন লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ওই গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ঐ গৃহবধূর স্বামী আরো জানান, ফারজানা তার চাচাতো বোন। প্রেম করে তারা বিয়ে করেন। তাদের চার বছর বয়সী একটি বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে। ওই সন্তানের নানা আবদার নিয়ে রেগে যান ফারজানা। এরপর তাকে মারধর করেন। এ নিয়ে অপুর সঙ্গে ফারজানার ঝগড়া হয়। এতে অভিমান করে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন ফারজানা। 

পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। অনেক ডাকাডাকির পরও না খুললে দরজা ভেঙে ভেতরে গিয়ে অপু দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানা গাজীপুরের টঙ্গীর কলেজ গেট আউচপাড়া এলাকার আমির হোসেনের কন্যা। বিয়ের পর রাজধানীর লালবাগের হোসেন উদ্দীন লেন এলাকায় স্বামীর সঙ্গে বাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!