ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাওয়াত খেয়েই ঝুললেন দড়িতে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২৭ ডিসেম্বর ২০২১
বিয়ের দাওয়াত খেয়েই ঝুললেন দড়িতে
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিকে জাফর আহমেদ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার রাতে এক নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

জাফর আহমেদ নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার রফিক আহম্মদের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, রোববার রাতে মায়ের সঙ্গে পটিয়া থেকে বিয়ের দাওয়াত খেয়ে আসেন জাফর আহমেদ। এরপর মা নামাজ পড়ার সময় রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!