[ রাজধানী ]
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর সূত্রাপুর এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে জিহাদ নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: বসলো মেট্রোরেলের শেষ স্প্যান
.png)
নিহত শিশু জিহাদের চাচা মাসুদ বলেন, জিহাদ বিকেলে ঘুড়ি ওড়াতে ছাদে যায়। পরে অসাবধানতা বশত সে ৫ তলা থেকে নিচে পড়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!