ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার ৪ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার ৪ ঘণ্টা গ্যাস বন্ধ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইন মেরামতের কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার। এ এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!