দগ্ধরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মিলন ও শিমুল। তিনজনেরই দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
অ্যাম্বুলেন্সচালক মো. মামুন বলেন, রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামে এক শ্বাসকষ্টের রোগীর জন্য অ্যাম্বুলেন্সে করে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই। বাড়ির সামনে পৌঁছালে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
.png)
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, গদ্ধ তিনজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনেরই দুই হাত পুড়ে গেছে। একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।