[ রাজধানী ]
ভাটারায় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
ছবি প্রতীকী
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় মাটি কাটার কাজ করার সময় দেয়াল ধসে সবুজ (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুপুর ১২টার দিকে সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সবুজের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার নামাগাঁও গ্রামে। স্ত্রী ও পরিবার নিয়ে তিনি ছোলমাইদ ফাঁসেরটেক এলাকায় থাকতেন। ডুয়েলিং রিয়েল স্টেট নামের ডেভেলপার কোম্পানিতে কাজ করতেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!