[ দেশজুড়ে ]
রাঙ্গামাটিতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মো. শাহিন আলম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বড়দ্যামের বাদুরতলায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকা থেকে মাইনী পর্যন্ত সড়ক নির্মাণে মাটি ভরাটের জন্য পাহাড় থেকে মাটি কাটার কাজ করছিলেন শাহিন ও নাসির নামের দুযুবক। সেই সময় পাহাড়ের মাটি নিচে চাপা পড়ে দুইজনেই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করে এবং আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত শাহিন আলম ভাইট্টাপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
.png)
এ বিষয়ে লংগদু থানার ওসি মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!