শনিবার রাত সাড়ে ১১টায় বসিলা ব্রিজের পাশে বাসটি সাইকেল আরোহীকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইয়াসিন পাটোয়ারীর ছেলে দেলোয়ার হোসেন।
আরো পড়ুন>>>> আজ থেকে নতুন সূচিতে ব্যাংক লেনদেন
.png)
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, একজন লোক সাইকেল চালিয়ে বসিলা ব্রিজ থেকে নেমে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ করে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্বাধীন পরিবহণের বাস লোকটিকে চাপা দিয়ে চলে যায়। আমরা দৌঁড়ে গিয়ে দেখি লোকটিকে বাসচাপা দিয়ে চলে গেছে। তখন আমরা থানায় ফোন দিলে হাজারীবাগ থানা থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
হাজারীবাগ থানার এসআই জাহান-ই-আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। লাশের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছি। আপাতত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।