ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দিন থেকে ৪৮ ঘণ্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ২৯ এপ্রিল ২০২২
ঈদের দিন থেকে ৪৮ ঘণ্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস
ফাইল ফটো

সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে থেকে দুদিন রাজধানী ঢাকা ও আশেপাশে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই।

শুক্রবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঐসব এলাকায় গ্যাস থাকবে না।

এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এদিকে ঈদ কবে হবে- এ নিয়ে আমাদের সবার মধ্যে একটা কৌতুহল বিরাজ করছে। ঈদের তারিখ নির্ভর করে কয়টি রোজা হবে সেটার ওপরে। তাই আগে থেকে নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩ মে দেশে ঈদুল ফিতর হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!