তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাবো হতে আড়াইহাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
এর আগে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করে তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
.png)