এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমে জানান।
একজন প্রতক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় থাকা হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেটি ডান দিক দিয়ে বের হয়ে উপরে উঠে যায়। সেখান থেকেই পলিথিন কারখানায় আগুন লাগে।
.png)
ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।