[ রাজধানী ]
টানা ছয়দিন ডিপিডিসি এলাকায় নেই লোডশেডিং
ফাইল ফটো
দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে শিডিউল করে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। গত ১৯ জুলাই থেকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (ডেসকে) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এলাকায় লোডশেডিং কর্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তবে টানা পাঁচদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার ডিপিডিসি সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে সংস্থাটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি জানায়, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড বরাদ্দের প্রাপ্তির ভিত্তিতে আরোপিত লোডশেডিং কম/বেশি হতে পারে বিধায় হালনাগাদর তথ্য জানার জন্য সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লোডশেডিং
লিংক সফলভাবে কপি হয়েছে!